রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টে কামালনগর ক্লাব চ্যাম্পিয়ন

‘মাদককে না বলো, ফুটবলকে হ্যা বলো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শহরের সুলতানপুর পি এন স্কুল মাঠে মর্নিং সান স্পোটিং ক্লাবের আয়োজনে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের পৃষ্ঠপোষকতা ও সার্বিক ব্যবস্থাপনায় ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় কামালনগর স্পোটিং ক্লাব বনাম রসুলপুর ক্লাব।

খেলায় রসুলপুর ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে কামালনগর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন খেলার প্রধান পৃষ্ঠপোষক ও
পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে কাজী ফিরোজ হাসান বলেন, ‘করোনাকালীন সময়ে অনেক দিন মানুষ খেলা-ধূলা থেকে পিছিয়ে পড়েছে। সবাই ঘর মুখি হয়ে পড়েছে। খেলোয়াড় ও দর্শকদের খেলার মাঠমুখি করতে আমি এ ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের আয়োজন করেছি। যুব সমাজকে সর্বনাশা মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলা-ধূলা সহায়ক ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, কাজী মনিরুজ্জামান মেন্ডো, ডা. সেলিম, শিবলু, সিদ্দিক, ফরহাদ, খোকন, মইনুর প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি মিনিষ্টার ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি পুরস্কার হিসাবে প্রদান করা হয়।

মর্নিং সান স্পোটিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় সুলতানপুর পি এন স্কুল মাঠে কানায় কানায় দর্শক পূর্ণ হয়ে যায়। বহু ফুটবলপ্রেমি দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি