সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ


সাতক্ষীরা জেলা আদালত চত্বরে কালো কসটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আদালত এলাকায় উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এবং আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়।
বস্তুটি দেখতে ক্রিকেট বলের মতো এবং এর গায়ে কালো কসটেপ ও বারুদের মতো উপাদান থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর নাজমুল হুদাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওসি শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তুটি টেনিস বল আকৃতির। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া এটি আসলে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কারা সেখানে ফেলে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)বিস্তারিত পড়ুন

কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবংবিস্তারিত পড়ুন


