বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া
পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২৩ এর আওতায় মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ১৩নং লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, জি.জি.কে
এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল ও সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহুরুল ইসলাম
প্রমুখ।

ভলিবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো-খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়, তালতলা আদর্শ
মাধ্যমিক বিদ্যালয়, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়, জি.জি.কে এইচ কানাইলাল। মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পি সেন্টার স্কুল ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা। ভলিবল প্রতিযোগিতায় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয়েছে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ ও ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি প্রদান করা হয়। এসময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী