শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতক্ষীরার সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুবার্ষিকী ও ৪ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুর ১২ টা ৩০ মিনিট সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহরের পলাপপোল সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন কার্যালয়ে স্থানীয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এস এম মহিদার রহমান।

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন ও ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সমাজে উনয়ন ও দুর্নীতির সংবাদ বেশি বেশি পরিবেশন করতে হবে। যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে। সাংবাদিকদের সমাজে এখনো মর্যাদা আছে, আর সেইই মর্যাদা সাংবাদিকদেরই ধরে রাখত হবে।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সংবর্ধিত অতিথি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযাদ্ধা সাংবাদিক কালিদাস রায়, বীর মুক্তিযাদ্ধা সাংবাদিক শেখ আবদুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাসির উদ্দীন। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য জাহাঙ্গীর কবির, সাধারণ সদস্য সহকারী অধ্যাপক নাজমুল হক প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এ্যাসোসিয়েশন এর সদস্য সাংবাদিক ফিরোজ হোসেন। এ সময়

উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়েদ রফিকুল ইসলাম শাওন, শেখ হোসেন গফুর, রুহুল আমিন, আব্দুস সালাম, সরদার জিললুর, আব্দুল মতিন, আতিয়ার রহমান, জিয়াউর রহমান, আবু জাফর মাঃ সালেহ, রুবেল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, রফিক আহমেদ, এম হাফিজুর রহমান শিমুল, শেখ রেজাউল ইসলাম বাবলু, অহিদুজ্জামান, এম আমিরুল ইসলাম, মহিউদ্দীন আহমেদ, শেখ ফারুক, খায়রুল আলম সবুজ, আবীর হোসেন লিয়ন, জুলফিকার রহমান, হাবিবুল্লাহ বাহার, সাইফুল আজম খান, গোলাম মোস্তফা, এস কে হাসান, আব্দুল্লাহ আল মামুন, হাসান ইকবাল মামুন সহ আরো অনেকে।

একই রকম সংবাদ সমূহ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি মিজ কাউসার আজিজ

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের ওপরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা চৌবাড়িয়ার ক্রিকেট যুদ্ধে সেরা সাতক্ষীরা লিজেন্ড

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া ভাগ্নারকুড় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দলীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব নেতৃত্বে সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব নেতৃত্বে যুব সংঘের বিকাশের জন্য সংগঠন উন্নয়ন বিষয়কবিস্তারিত পড়ুন

  • শান্তি ও সম্প্রীতির আহবানে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
  • স্বাধীনতার ৫৪ বছর পরেও জোটেনি রাস্তা: সাতক্ষীরার মাছখোলায় দুর্ভোগে অর্ধশতাধিক পরিবার
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রাথমিক শিক্ষা পরিবারের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর হাইস্কুলে সচেতনতামূলক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
  • ​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি
  • সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরা পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • সাতক্ষীরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর