রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচনের তপশীল ঘোষণা

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচনের তপশীল ঘোষণা, ভোট আগামী ৬ জুন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে সভাপতি ০১ (এক) জন, সহ-সভাপতি ০২ (দুই) জন, কোষাধ্যক্ষ ০১ (এক) জন ও কার্যনির্বাহী সদস্য ০৯ (নয়) জনসহ মোট ১৩ (তের) জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে সাডিএফএ/নির্বাচন-২০২৪/০২ নং স্মারকে নির্বাচনী তপশীল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ১৯/০৫/২০২৪ তারিখ রবিবার বেলা ১২ টায় ডিএফএ ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ, আগামী ২০/০৫/২০২৪ তারিখ সোমবার ডিএফএ ভবনে সকাল ১১টা থেকে দুপুর ১টা খসড়া ভোটার তালিকার উপর লিখিত আপত্তি গ্রহণ, ২২/০৫/২০২৪ তারিখ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর আপত্তির শুনানী ও নিষ্পত্তি, ২২/০৫/২০২৪ তারিখ বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে ডিএফএ ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আগামী ২৩/০৫/২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিএফএ ভবনে মনোনয়ন পত্র সংগ্রহ, ২৬/০৫/২০২৪ তারিখ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা ডিএফএ ভবনে মনোনয়ন পত্র জমা, ২৭/০৫/২০২৪ তারিখ সোমবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিএফএ ভবনে মনোনয়ন পত্র বাছাই, আগামী ২৮/০৫/২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১টায় ডিএফএ নোটিশ বোর্ডে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৩০/০৫/২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার, ৩০/০৫/২০২৪ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩টায় ডিএফএ ভবনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আগামী ০৬/০৬/২০২৪ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিএফএ ভবনে ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে।

১৬/০৫/২০২৪ তারিখ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন ২০২৪-২০২৮ এর প্রধান নির্বাচন কমিশনার কাজী আবু হেলাল, নির্বাচন কমিশনার আ.ম আখতারুজ্জামান মুকুল ও নির্বাচন কমিশনার মো. শাহ্ আলম শানু কর্তৃক স্বাক্ষরিত তপশীলে সাডিএফএ/নির্বাচন-২০২৪/০২ নং স্মারকে এ নির্বাচনী তপশীল ঘোষণা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর