শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল আহম্মেদ মানিকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল আহম্মেদ মানিকের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,আমি নিন্মে স্বাক্ষরকারী মোঃ সিরাজুল ইসলাম (মিন্টু) পিতাজুলহক মোড়ল, সাং-নগরঘাটা, থানা- পাটকেলঘাটা জেলা-সাতক্ষীরা এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী (১) মোঃ সোহেল আহম্মেদ মানিক (৪৬)পিতা মোঃমোসলেম উদ্দীন, সাং, মাগুরা থানা ও জেলা সাতক্ষীরা (২ মোছাঃ আফরোজা সুলতানা বেবি (৩০) পিতা মোঃ মোকাম গাজী সাং মাগুরা থানা ও জেলা সাতক্ষীরা (৩) আলী হাসান হাবুল (৪২) পিতা মৃত কদও আলী, সাং, ইটাগাছা, থানা ও জেলা সাতক্ষীরা উপরোক্ত ১নং বিবাদী একজন নারী লোভী ও চরিত্রহীন ব্যক্তি।

সে রাজনৈতিক পদ পদবীর আড়ালে দলীয় নেতা কর্মীদেও সুন্দরী স্ত্রীদেরকে ফুসলিয়ে বিভিন্ন প্রমোদখানায় নিয়ে রঙ্গলীলা চালিয়ে যায়। ২নং বিবাদী ১নং বিবাদীর কুপ্রস্তাবে সাড়া দিয়ে শহরের তালতলা মাগুরা এলাকায় বাসা নিয়ে অন্যের বিবাহিত স্ত্রী হয়েও অবৈধ ভাবে বসবাস করছেন। ২নং বিবাদী প্রায় তিন লক্ষ টাকার আমার দেওয়া সোনার অলংকার নিয়ে ১নং আসামীর আস্তানায় বর্তমানে বসবাস করছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল