শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা তথ্য অধিকারের ওপর সচেতনতামূলক প্রচারণা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় তথ্য অধিকারের ওপর সচেতনতামূলক প্রচারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে আয়োাজিত এই অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুন।

জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়নে সংগঠন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য কার্টার সেন্টারের প্রোগ্রাম এন্ড এডমিন এসিস্ট্যান্ট আরমিন আফরোজ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ।

এসময় সদর উপজেলা আরটিআই গ্রুপের সদস্যসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার চল্লিশ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তথ্য অধিকার আইন ব্যবহার করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারীরা যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে সেজন্য দেশের চারটি জেলায় কাজ করছে দ্য কার্টার সেন্টার। স্থানীয়ভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছেন অগ্রগতি সংস্থা।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো