বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: ”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা এর অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে এর অংশ বিশেষ মঙ্গলবার (০৮ অক্টোবর ‘২৪) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), প্রনয় বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, মোটরযান পরিদর্শক সজীব সরকার, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী, বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।

কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার