বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোট পূজামণ্ডপ ৫৫০ টি সর্বসময় দায়িত্ব পালন করবে আনসার ভিডিপির ৩৪৯৬ সদস্য

আবু সাঈদ: সাতক্ষীরা জেলায় মোট দূর্গা পূজা অনুষ্ঠিত হবে ৫৫০ টি মন্ডপে, সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আনসার ভিডিপির ৩৪৯৬ জন সদস্য l মঙ্গলবার থেকে হিন্দু সম্প্রদায় এর সব চেয়ে বড় অনুষ্ঠান দূর্গাপূজা শুরু হয় এবং শেষ হবে বিজয় দশমীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। পূজা উপলক্ষ্যে আইন শৃংখলা এর পরিবেশ ভালো রাখতে ইতিমধ্যে প্রশাসনের একাধিক আলোচনা সভাসহ ও পূজা উদযাপন জেলা ও উপজেলা কমিটির সাথে সর্বক্ষেত্রে যোগাযোগ রাখা এবং নির্বিগ্নে ধর্মীয় উৎসব পালন করার জন্য প্রস্তুত রয়েছে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্য বৃন্দ।

মঙ্গলবার(০৮ অক্টোবর) সকাল ১০ টার সময় সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি কার্যালয়ে, জেলা কমান্ড্যান্ট আরশাফুজ্জামান আনসার সদস্যদের প্রতি দায়িত্ব বান হওয়া ও নিজ নিজ ভাবে সরকারের অর্পিত দায়িত্ব পালনে অবহেলা না করার জন্য আহবান করেন। তিনি আরো বলেন জেলার কোনো পূজা মন্ডপে যেন কেউ বিশৃঙ্খলা সহ আইন ভঙ্গ না করে সেদিকে নজর রাখবেন। আর যদি কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে জরুরি ৯৯৯ নং ফোন দেওয়া সহ দুশকৃতদের কর্মকাণ্ড মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করাসহ যথাযথ ব‍্যবস্থা নেওয়া ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান। সার্কেল এডজুট‍্যান্ট মিয়াজান মোড়ল, উপজেলা আনসার ভিডিপি অফিসার মাহফুজুর রহমান, টি আই ইশার আলী সহ অন‍্যান‍‍্য ব‍্যক্তিগন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী