শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভায় সংবর্ধনা ও মতবিনিময় সভায়- আ. ফ. ম রুহুল হক এমপি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার উন্নয়নের রুপকার ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির শুভাগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) বিকালে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌর মেয়রের কার্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও পৌরসভার সিইও নাজিম উদ্দীনের সঞ্চালনায় সম্বর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কথা বলতে বেশি পছন্দ করি না কাজ করতে বেশি পছন্দ করি। আমি কাজের মানুষ সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে আমাকে দিয়ে আপনারা কাজ করিয়ে নেবেন। পৌর সভার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পৌর সভার উন্নয়ন হলে সাতক্ষীরা জেলার উন্নয়ন হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে তা কেউ অস্বীকার করতে পারবে না। পদ্মা সেতু নিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীরা সমালোচনা করেছিল বর্তমানে সারাদেশের মানুষ তার সুফল ভোগ করছে। পৌরসভার উন্নয়নে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সাতক্ষীরা মানুষ বারবার ভুল করে উন্নয়ন বঞ্চিত হয়।

বর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কাজী ফিরোজ হাসান দায়িত্ব পালন করছে। সে খুব উদ্যমী। সে আমাদের দলের ছেলে অত্যন্ত সফলভাবে কাজ করতে পারবে। পৌরসভার উন্নয়নে আমাকে দিয়ে কাজ আদায় করে নেবেন। সকলে মিলে সাতক্ষীরা পৌর সভার উন্নয়ন করতে হবে। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নিয়ে এসেছে। তার কারনে দেশের উন্নয়নে কাজ করতে পারছি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর অণিমা রানী মন্ডল, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা জলবায়ু পরিবর্তনে সাতক্ষীরা পৌরসভার জন্য অর্থ বরাদ্দ তহবিল, শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতার ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থায় বরাদ্দের দাবী তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, পৌরসভার ৭নং কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী।

সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপুসহ সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…