সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে ৯টি ওয়ার্ডে কোটি টাকার রাস্তা নির্মাণ করা হচ্ছে

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাস্টারপাড়া এলাকায় আর সি সি ঢালায় রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার
আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “২০১৪ সাল থেকে সাতক্ষীরা পৌরসভার যা উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা আমার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় অর্থ বরাদ্দ এসেছে। প্রতিটি উন্নয়নের বরাদ্দ আনতে আমি ডিও দিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে ৯টি ওয়ার্ডে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকায় রাস্তা নির্মাণ করা হবে।

সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত মানের
নাগরিক সেবা প্রদানে পৌর কর্তৃপক্ষকে আরো বেশি আন্তরিক হতে হবে। আমার স্বপ্ন সাতক্ষীরা পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা তৈরী করতে চাই। সেজন্য
সকলের সহযোগিতা দরকার।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী
নাজমুল করিম, পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এএসএম মাকসুদ খান।

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ ফিরোজ আহমেদ, পৌরসভার ১নংওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী,
প্রকৌশলী আবিদুর রহমান, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, বিশিষ্ট ঠিকাদার আশরাফুর রহমান খোকন, ছাত্রলীগ নেতা শীতল প্রমুখ।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় ফিরোজ পেশকারের বাড়ি হতে মরহুম এমপি জব্বারের বাড়ি পর্যন্ত ৩১০ মিটার আরসিসি রাস্তা
প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে এ আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক