সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার পানির বিল সহনশীল করা হবে : এমপি রবি

সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের নাগরিক সেবার লক্ষ্যে আগামী ১ সপ্তাহের মধ্যে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে চলাচলের অনুপযোগি রাস্তা সমূহ চলাচলের উপযোগি করা হবে।
পৌরসভার ৯টি ওয়ার্ডে স্ব-স্ব কাউন্সিলরদের রাস্তার নাম দেওয়ার নির্দেশনা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

তিনি মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভায় যান এবং পৌরসভার প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় পৌরসভার উন্নয়নে জার্মান সরকার
প্রকল্প কেএফডব্লু প্রকল্প ও পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকান্ডের খোঁজ-খবর নেন।

এসময় তিনি সাতক্ষীরা পৌরসভার বিরাজমান সমস্যা পানির বিল নির্ধারণ যে সমস্যা তা দ্রুত সমাধানের লক্ষ্যে আগামী ২/১ দিনের মধ্যে পৌর কর্তৃপক্ষ, নাগরিক কমিটি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের
নেতৃবৃন্দ ও পৌরসভার ৯টি ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে পৌরসভার পানির বিল নির্ধারণ করা হবে এবং বিরাজমান সমস্যার সমাধান করা হবে এবং পৌরবাসীর জন্য সহনশীল পর্যায়ে আনা হবে।

মতবিনিময় সভায় এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

এসময় মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, শেখ আনোয়ার
হোসেন মিলন, রাবেয়া পারভীন, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী
মন্ডল, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম
নান্টা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ড
কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ও
সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপুসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন