শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরে ৪১ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শত শত এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুরেআরসিসি রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ০৯টায় সুলতানপুরে শেখ নুরুল হক’র বাড়ির সামনে
পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কড়াই থেকে রাস্তায় নির্মাণ সামগ্রী ঢেলে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় সুলতানপুর শেখ নুরুল হক’র বাড়ির সামনে থেকে সরদার পাড়া মসজিদ অভিমূখে ৪১ লক্ষ টাকা
ব্যয়ে ৫০০ মিটার আরসিসি রাস্তা ঢালাই নির্মাণ করা হচ্ছে।

সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুরে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান এলাকার
মানুষের চাওয়া পাওয়া পৌর সেবা শতভাগ পূরণের চেষ্টা করে যাচ্ছে। তার সহযোগিতায় এলাকার রাস্তা-ঘাট, ড্রেণেজ, ডাস্টবিন, সড়ক বাতিসহ বিভিন্ন
সেবা দিয়ে যাচ্ছে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।
এছাড়াও মহামারী করোনাকালীন সময়ে মানুষের দোর গোড়ায় পৌর নাগরিকের বিভিন্ন সেবা পৌছে দিয়ে
যাচ্ছেন। আরসিসি রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট শেখ নুরুল হক, পৌর
আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ০১ নং সদস্য কবিরুল হাসান, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী
নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, শাহাজান কবির সাজু, কাজী মাগফুর হাসান, আমিরুল হক,মিকাইল, ঠিকাদার সুমন ও বিমান প্রমুখ।
আরসিসি রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস