মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে নতুন ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ০৯টায় পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-দৌলা-সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইউনুছ আলী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পৌরসভার এসও সাগর দেবনাথ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অফিসার মো. রাশিদুল হাসান, শরিফুল আজাদ, সিডিও সহ-সভাপতি আরিফুর রহমান, ক্যাসিয়ার রোজিনা খাতুন, সদস্য হীরা, সাইদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে এলিনার বাড়ি হতে সেলিম এর বাড়ি পর্যন্ত ৫৭৫ ফুট নতুন ড্রেণ সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ৬লক্ষ ৫১ হাজার ২শ’৫০ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ ড্রেণটি নির্মাণ হলে ঐ এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। বর্ষা মৌসুমে ঐ এলাকার জলাবদ্ধতায় পথচারী ও এলাকাবাসীকে দূর্ভোগে ফেলে। এলাকাবাসীর বহু প্রতিক্ষিত নতুন এ ড্রেণটি নির্মাণ হচ্ছে দেখে এলাকাবাসী খুবই খুশি। এলাকাবাসী ও পথচারীরা ঐ এলাকার কাউন্সিলর ও পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় পৌর কর্তৃপক্ষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন