শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি শেখ আব্দুস সেলিম, সম্পাদক মনিরুল ইসলাম

সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ও শেখ আব্দুস সেলিম’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। “মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি
বলেন, ‘মহান স্বাধীনতার মাসে সকলকে শুভেচ্ছা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভে মা-বোনদেরকে জাগ্রত করতে হবে এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড সকলের মাঝে তুলে ধরতে হবে। তাহলে আমাদের জয় নিশ্চিত।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অতি উৎসায়ী হয়ে উদ্ভট বক্তব্য ও মিথ্যাচার করে দল ও দলের নেতা কর্মীদের ক্ষতি করতে হেয় প্রতিপন্ন এবং ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতি
উৎসাহী হয়ে কথা বলা ভালো না। সাতক্ষীরায় একটি কুচক্রী মহল দলের মধ্যে বিশৃঙ্খলা করতে মিথ্যা বানোয়াট কথাবার্তা ও মিথ্যাচার করছে। তাদের
বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২০২৪ সালের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ আবারো নির্বাচিত হবে এবং
জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম
সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, আ. ম. তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন
প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জাতীয় মহিলা সংস্থা
সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জিয়াউর বিন সেলিম যাদু, এ.এস.এম মাকছুদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় উপস্থিত সকলের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করা হয়। এসময় সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শেখ আব্দুস সেলিমকে সভাপতি ও মো. মনিরুল ইসলাম ফুল বাবুকে সাধারণ সম্পাদক
ঘোষণা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল