বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বাইপাস বায়তুন নুর জামে মসজিদের ৪তলা ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধন

সাতক্ষীরার কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদের ৪তলা ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে কাশেমপুর বাইপাস সড়ক সংলগ্ন বাইপাস বায়তুন নুর জামে মসজিদের ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি মাও আব্দুল করিম। কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ নির্মাণ কাজের তত্বাবধান কমিটির সভাপতি সাংবাদিক সেলিম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উক্ত মসজিদের ৪তলা ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধন করেন সাতক্ষীরার তুফান কোম্পানি লিঃ এর পরিচালক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

সম্মানিত অতিথি হিসেবে উক্ত মসজিদের ৪তলা ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধনী দোয়া মোনাজাত করে সাতক্ষীরা মার্কাস জামে মসজিদের ইমাম হাফেজ আলহাজ্ব জহিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উক্ত মসজিদের ৪তলা ভিত্তি প্রস্তরের ঢালাই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০নং আগরদাড়ী ইউপি চেয়ারম্যান ও কাশেমপুর স্কুল সংলগ্ন জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ কবির হোসেন মিলন, কাশেমপুর স্কুল সংলগ্ন জামে মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস গাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি মাও আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, মাহবুবর সরদার, পেশ ইমাম ও মসজিদ নির্মাণ কাজের তত্বাবধান
কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মুফতি মাসুদুর রহমান, বাইপাস সোলাইমানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মুফতি উবাইদুল্লাহ হোসেন, মসজিদ কমিটির ক্যাশিয়ার তরিকুল ইসলাম, আব্দুল্লাহ গাজী। মোঃ শফিকুল আলম প্রমূখ। এসময় প্রধান অতিথি ডাঃ আবুল কালাম বাবলা উক্ত মসজিদ নির্মাণ কাজের জন্য সকলের এগিয়ে আসার সহযোগিতা ও দানের হাত বাড়ানোর আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ