শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে শয্যা সংখ্যা বাড়ানো ও দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবি

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে ১৮ জুলাই ২০২০ খ্রীঃ শনিবার বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম।

সভায় সাতক্ষীরা জেলায় কোভিড-১৯ পরিস্থিতির ক্রমঃঅবনতিশীল প্রেক্ষাপটে ৫০০ শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান চালু থাকা ২০০ শয্যার পাশাপাশি আরো ৩০০ শয্যা স্থাপন এবং দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানানো হয়।

সভায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকায় গত ১৬ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন তরুণ ব্যবসায়ী মঈনুল ইসলাম আওয়ালের আহত হওয়ার ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে সেখানে উপস্থিত জনসাধারণের নির্লিপ্ততা এবং দীর্ঘ সময় পর হাসপাতালে নেয়া হলেও সেখানে কোন চিকিৎসা না করেই তাকে খুলনায় রেফার্ড করার প্রেক্ষিতে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং অবিলম্বে ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণের দাবী জানানো হয়। এসব দাবীসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে আগামী ২০ জুলাই সাতক্ষীরা জজকোটের সামনের চত্বরে পূর্বঘোষিত মানববন্ধনের কর্মসূচি সফল করার আহবান জানানো হয়।

সভায় সাতক্ষীরা পৌরসভাসহ পাশ্ববর্তী এলাকায় জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

সভায় সাতক্ষীরার ভূমিহীন আন্দোলন, ঘাতক-দালাল বিরোধী আন্দোলনসহ বিভিন্ন নাগরিক আন্দোলনের সাথে যুক্ত থেকে আজীবন সংগ্রামের সাথে যুক্ত থাকা ব্যক্তিত্ব, বিশিষ্ঠ রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউস অপারেশনের বীরত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব প্রদানকারী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা এবং সাতক্ষীরার বিভিন্ন নাগরিক ইস্যুতে আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা ব্যক্তিত্ব, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছেরুল হক হুদার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সাতক্ষীরার সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, গোয়েন্দা কর্মকর্তা, প্রশাসন-পুলিশ-চিকিৎসক-সাংবাদিকসহ কোভিড-১৯ আক্রান্তদের আশু সুস্থতা কামনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন সুধাংশু শেখর সরকার, ওবায়দুস সুলতান বাবলু, এম কামরুজ্জামান, আনোয়ার জাহিদ তপন, মাধব, অপারেশ পাল, কমরেড আবুল হোসেন, এড. আল মাহামুদ পলাশ, শেখ সিদ্দিকুর রহমান, প্রভাষক তপন কুমার শীল, আফজাল হোসেন, এড. এুনির উদ্দিন, আনোয়ার জাহিদ তপন, আসাদুজ্জামান লাভলু, আলী নুর খান বাবলু ও আবুল কালাম আজাদ।
সূত্র: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা