শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্থপেডিকস বিভাগের আয়োজনে

সাতক্ষীরা মেডিকেল কলেজে বিশ্ব মেরুদণ্ড দিবস পালিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ অর্থোপেডিকস বিভাগের আয়োজনে বাংলাদেশ স্পাইন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় বিশ্ব মেরুদন্ড দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে একটি মনোরম র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ ক্যাম্পাসে। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর আরিফ আহমেদ।  

উপস্থিত ছিলেন অত্র মেডিকেল কলেজ হাসপাতালের  পরিচালক শীতল চৌধুরী । 

এ ছাড়াো অংশ নেন সকল বিভাগীয় প্রধানগণ , কনসালটেন্ট, মেডিকেল অফিসারও বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মচারী কর্মকর্তাবৃন্দ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য পরিচালক মহোদয় অত্র হাসপাতালে স্পাইন সার্জারি চালু করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্সিপাল  তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন স্পাইন সার্জন ডাক্তার মো. মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে শীঘ্রই স্পাইন ইউনিট খোলার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য অর্থোপেডিক্স বিভাগের সকল চিকিৎসককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন সাতক্ষীরার ২৪ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল কলেজ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল