শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল লিফটে মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় মামলা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো লিফটের নিচে মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে মঙ্গলবার মামলাটি করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন-সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান আব্দুল হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ হোসেন ও লিফটম্যান আরিফ হোসেন।

এব্যাপারে নিহতের ছেলে আব্দুল্লাহ বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি গত ৪ অক্টোবর সকাল ১১টার দিকে ওষুধ নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এব্যাপারে ৫ অক্টোবর সদর থানায় তাকে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করি। এরপর ৯ অক্টোবর বাবার অর্ধগলিত লাশ মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো লিফটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, দায়িত্বে অবহেলা ও হাসপাতালের সাধারণ কর্মচারী ও কিছু দালালের কারণে আমার বাবার এমন মৃত্যু হয়েছে। একারনে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মামলার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম কাইয়ুম বলেন, নিহতের ছেলে বাদী হয়ে পরিচালকসহ চারজনের নামে মামলা দিয়েছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়