শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর আসনের বীর মুক্তিযোদ্ধারা সমর্থন দিলেন এমপি রবির ঈগল প্রতীকে

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে নৌকা না থাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির প্রতি তাদের সমর্থণ জানালেন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকা ও পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, “এমপি রবি একজন বীর মুক্তিযোদ্ধা। সে সব সময় মুক্তিযোদ্ধাদের স্বার্থে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। মহান জাতীয় সংসদে তিনি আমাদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবী তুলে ধরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তা বাস্তবায়ন করেছেন এবং আমাদেরকে সম্মানিীত করেছেন। আমরা সকল সময় সুখে-দুঃখে তাকে কাছে পেয়েছি। তিনি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক। তাকে আমরা আবারও মুক্তিযোদ্ধারা ও সাতক্ষীরার মানুষ এমপি হিসেবে পেলে খুবই উপকৃত হবে। স্বাধীনতার স্বপক্ষের জনতাসহ সকলকে একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার পাশে থেকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল পাখি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান বীর মুক্তিযোদ্ধারা এবং সেই সাথে বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।” এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা এম.এ খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আদর আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান চুয়ে, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আজিজ হাসান প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকা ও পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস