সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সদর ডিজিটাল কর্নার রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়াইব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি শোয়াইব আহমাদ বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে।
সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষ যেন জানাতে হবে এবং সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেজন্য উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিল বিষয়ক কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি, গণমাধ্যমকর্মি গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুরাদুল হক, নার্গিস সুলতানাসহ
কমিটির সদস্যবৃন্দ।
প্রসংগত ; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।বিস্তারিত পড়ুন

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন