মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামটা পাওয়ার হাউজ সংলগ্ন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রদান করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল ইমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু হাসান, দাতা সদস্য মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ রওশন আলী, আব্দুস সোবহান, ইমান আলী, নুর আলী সরদার, সোহরাব আলী সরদার, এহছানুল হক প্রমুখ। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহাবুব আলম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ভাষ্যকর সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ফরিদা পারভীন, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আজগর আলী, শিক্ষক সাব্বির আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে শিশুদের জেনারেল কারিকুলামের সাথে বাংলা, আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে শিক্ষা প্রদান করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে আধুনিক মানের শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানান বক্তারা। পরে প্লে থেকে কেজি ৭ম শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন ক্লাসে ১,২,৩ রোল অর্জনকারী, হেফজ বিভাগ ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, অভিভাবক, দাতা এবং শিক্ষক-স্টাফদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ও বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা