শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চান প্রভাষক এম সুশান্ত

আব্দুর রহমান, সাতক্ষীরা: শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি। চলতি বছরের মার্চেই উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

চলতি মাসের শেষ দিকে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী তফসীল ঘোষনা হতে পারে। এরই মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা নানা ভাবে প্রচারণায় রয়েছেন। ফলে নতুন করে বইছে নির্বাচনী আমেজ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদরে একাধিক প্রার্থীর নাম শুনা গেলেও, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্তের নাম জোড়ালো ভাবেই মানুষের মুখে শোনা যাচ্ছে। সাবেক এই ছাত্রলীগ নেতা ও শিক্ষক প্রতিনিধিকে নিয়ে উপজেলার সর্বত্রই চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রভাষক এম সুশান্তকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান উপজেলাবাসী শীর্ষক বিভিন্ন পোস্টার ছড়িয়ে পড়েছে। পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি একজন আদর্শ শিক্ষক হিসেবে জনপ্রিয় হওয়ায় এবারের নির্বাচনে সাধারণ ভোটাররাও তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান। জনগণের পাশে থেকে দলের সুনাম রক্ষার পাশাপাশি এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন বলে আশাবাদী সাধারণ ভোটাররা।

প্রভাষক এম সুশান্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে একজন দক্ষ সংগঠক। তার বাবা অজেন্দ্র নাথ মণ্ডল ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সদস্য এবং ১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত রিলিভ কমিটির একজন সদস্য ছিলেন। রাজপথের সক্রিয় কর্মী, আওয়ামী পরিবারের সন্তান ও পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

শিক্ষা জীবনে তিনি ১৯৯২ সালে সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে এস.এস.সি পাশ করেন। এরপর ১৯৯৪ সালে কলারোয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি এবং ১৯৯৮ সালে খুলনা বিএল কলেজ থেকে অনার্স (দর্শন) এবং ১৯৯৯ সালে মাস্টার্স (দর্শন) পাশ করেন।
কলারোয়া সরকারি কলেজে অধ্যায়নকালে ১৯৯৪ সালে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে প্রভাষব এম. সুশান্তের রাজনীতিতে হাতেখড়ি।

পরবর্তীতে খুলনা বিএল কলেজে অধ্যায়নকালে ১৯৯৫-১৯৯৬ সালে সুবোধ চন্দ্র হল ছাত্ররীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৫ সালে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ১নং যুগ্ম আহবায়ক এবং ২০১৪ সাল থেকে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও বাংলাদেশের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের প্রভাষক এম সুশান্ত। ব্যক্তি জীবনে তিনি একজন সফল মৎস্য চাষী হিসেবেও সুনাম অর্জন করেছেন।

এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সহযোগিতায় সব সময় এগিয়ে আসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বের মাধ্যমে একজন দক্ষ সংগঠক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে প্রভাষক এম সুশান্ত শিক্ষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত বলেন, আমি একজন শিক্ষক মানুষ। মানুষকে সারা জীবন সম্মান দিয়ে এসেছি। মানুষের সুখে দু:খে তাদের পাশে থেকেছি।

এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার লক্ষ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আমি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তিরিত করবো।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…