নতুনদের নিয়ে দীপ্ত পথচলার প্রত্যয়
সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণির (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) নবাগত শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ফারুখে আজম মুঃ আব্দুস ছালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্লাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, নতুন শিক্ষাবর্ষের এই যাত্রায় শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং নৈতিকতা ও সৃজনশীলতায় সমৃদ্ধ হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফারুকুল আজম মুঃ আব্দুস ছালাম বলেন, “নবীনরাই দেশের ভবিষ্যৎ। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এই নতুন শিক্ষার্থীরা তাদের মেধা ও মনন দিয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। সাতক্ষীরা সরকারি কলেজের গৌরবময় ঐতিহ্য ধরে রেখে তারা পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বলে আমি বিশ্বাস করি।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম বলেন, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। নবীনদের পদচারণায় আজ ক্যাম্পাস মুখরিত। আমরা তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচ ও কবিতার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অতিথিদের বিশেষ স্মারক প্রদান করা হয়।
কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিস্তারিত পড়ুন


