সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা কমিটি গঠন

সাতক্ষীরা জেলার সাধারণ শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ জুন) সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক এস এম শাহিন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী এস এম জান্নাতুল নাঈমকে সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদী হাসাকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অনান্যরা হলেন, সহ-সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আততাবুজ্জামান ফারহাদ ও গ্রিনলাইফ মেডিকেল কলেজের তারেক হাসান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক শের-ই-বাংলা মেডিকেল কলেজের মো. আল আমিন হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ শুভ, সাংগঠনিক সম্পাদক শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের আসাদ গালীব, সহ-সাংগঠনিক সম্পাদক বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মো. আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের বাদশা ওয়ালিদ, অর্থ বিষয়ক সম্পাদক শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের এস এম নাছিম আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহানাবাদ ক্যান্টনমেন্ট কলেজের মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অভ্রু নীল ইমন, সমাজসেবা বিষয়ক সম্পাদক নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের মো. মঞ্জুর মোরশেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের সুমাইয়া বিনতে আজাদ এবং কার্যনির্বাহী সদস্য শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের ইয়াছমিন নাহার ও ত্রিপানি বিদ্যাপিঠের মালিহা ইসলাম বৃষ্টি।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নিয়োজিত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন