শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-৩ আসনে প্রতিক পেয়ে নির্বাচনী এলাকায় পথসভায় রুহুল হক

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিক পেয়ে নির্বাচনী এলাকায় ফিরে মোড়ে মোড়ে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিক বরাদ্ধ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় ফিরলে দেবহাটার বহেরা, কুলিয়া, সেকেন্দ্রা, পারুলিয়া, সখিপুর, দেবহাটা, টাউনশ্রীপুর, নওয়াপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সম্পাদক আনোয়ারুল হক, শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, আসাদুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, সাতক্ষীরা-৩ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক নিজ নির্বাচনী এলাকায় ফিরে পথসভায় সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে নৌকায় ভোট কামনা করেন। সেই সাথে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ