শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সাত রাজার ধন’ পাওয়ার লোভে ৭৫ হাজার টাকা খোয়া গেল

ময়মনসিংহের ফুলপুরে কথিত জীনের বাদশার প্রতারণার শিকার হয়ে সাত রাজার ধন পাওয়ার লোভে ঋণ করে ৭৫ হাজার টাকা খোয়ালো রূপালী খাতুন (২১) নামে এক দিনমজুরের বউ। পরে কথিত সেই জীনের বাদশার বিরুদ্ধে জিডি করা হয়েছে। উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের দিনমজুর রতন মিয়ার স্ত্রী রূপালী খাতুন রবিবার (৮ মে) বিকালে ওই জিডি করেন।

রূপালী জানান, গত ২৪ এপ্রিল আনুমানিক রাত ১২টার দিকে তার মোবাইল নাম্বারে একটা কল আসে।

ওপাশ থেকে বলে, ‘আমি জীনের বাদশা বলছি। তোমার নামে আল্লাহর তরফ থেকে অনেক সোনাদানা ও সম্পদ আইছে। স্বর্ণের মানিক সাত রাজার ধন আল্লাহ আমাকে দিয়ে তোমার জন্য পাঠাইছে। এখন এগুলো তুমি কিভাবে নিবা? আরেকটা বিষয় শোন, এ কথা কাউকে বলতে পারবানা।

এসময় বাদশা তাকে কসম করায়। পরে বলে- এই সম্পদ নিতে হলে একটা কাজ করতে হবে। আমাকে একটা জায়নামাজ হাদিয়া দিতে হবে। ‘
তিনি আরও জানান, আমি তাকে জিজ্ঞাসা করি- আপনি এখন কোথায়? বলে, আমি বগুড়ায়।

এখানে না আসতে পারলে বিকাশ নাম্বারে জায়নামাজ বাবদ ৫৫০ টাকা পাঠিয়ে দাও। পরে রূপালী তাই করে। এরপর জীনের বাদশা বলে, আজকের মধ্যে তোমাকে আমি এই সম্পদ দিয়ে দিব। এটা নিতে হলে আরও কিছু খরচ করতে হবে। আৎরা, ল্যাংড়ারে কিছু শিরনী তাবারক খাওয়াতে হবে।

এরপর পাঠায় ৮৫০০ টাকা। তারপর বলে একটা কিছু কোরবানি করতে হবে। এই বাবদ ২১০০০ টাকা পাঠাতে হবে। পরে আমি বলে যে, আমার নিকট তো আর কোন টাকা নেই।

রূপালী জানায়, পাশে থেকে তার স্বামী রতনও এসব কথা শুনতেছিল কিন্তু সাত রাজার ধন পেতে যাচ্ছে বলে কারো মাথায় প্রতারণার বিষয়টি কাজ করেনি। জীনের বাদশা রূপালীকে ৩ দিনের জন্য ঋণ করতে বলে। বাদশা তাকে বলে- যদি তুমি এই ধন পাও তাহলে তো আর তোমার কোন অভাব থাকতেছে না। আগে ও পরের সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। এরপর রূপালী ঋণ করে তাকে আরও দুইবারে ২৫০০০ ও ২০০০০ করে সর্বমোট ৫ বারে ৭৫০০০ টাকা পাঠায়। টাকাগুলো পাঠানোর পর থেকে বাদশার ব্যবহৃত সব নাম্বার বন্ধ পাওয়া যায়। এগুলোতে মোবাইল করলে আর ধরে না। পরে ধীরে ধীরে রূপালী ও তার স্বামী রতন মিয়া কথিত জীনের বাদশার প্রতারণা বুঝতে পারে। এরপর তিনি রবিবার ফুলপুর থানায় এসে রূপালী বাদি হয়ে জীনের বাদশার বিরুদ্ধে জিডি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে একটি জিডি হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। এসময় ওসি পাবলিককে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের