মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামরিকঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিকঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় এবং ন্যাটো মিত্রদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয় করার আহ্বান প্রত্যাখ্যান করায় স্পেনের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিকঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই। আমাদের সেগুলো দরকার নেই। আমরা চাইলে সরাসরি গিয়ে অভিযান চালাতে পারি। কেউ আমাদের থামাতে পারবে না।
পরে তিনি বিষয়টিকে বাণিজ্যের সঙ্গে যুক্ত করে কর্মকর্তাদের স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেন। ট্রাম্প বলেন, আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না।

ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যয় নিয়েও যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার দাবি জানিয়েছেন, যা বর্তমানে বেশিরভাগ দেশের ব্যয়ের তুলনায় অনেক বেশি। এই প্রস্তাবে স্পেনের আপত্তির কারণে দেশটির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি এবং স্পেনের অবস্থানকে খুবই খারাপ বলে উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, এই বিরোধ ন্যাটো জোটের ভেতরে দায়িত্ব বণ্টন ও যৌথ প্রতিরক্ষা নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যকে আবার সামনে এনেছে। যুক্তরাষ্ট্র একদিকে মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে বৈশ্বিক সামরিক অভিযানে নিজেদের কৌশলগত স্বাধীনতাও বজায় রাখতে চাইছে।

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি যুক্তরাষ্ট্র-স্পেন সম্পর্কের নতুন মাত্রা যোগ করেছে। এতে সামরিক সহযোগিতার বিষয়টি অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ ন্যাটো জোটের অভ্যন্তরীণ ঐক্য ও কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান