সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকার, ৩ জেলে আটক


সাতক্ষীরার রেঞ্জের পশ্চিম সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বনের কুনচির খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- খুলনার কয়রা থানার পূর্ব ঘড়িলাল গ্রামের শুকচাঁদ মোল্লার ছেলে আমিরুল মোল্লা, একই গ্রামের আক্কাস খানের ছেলে আবুল কালাম ও জলিল মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ প্রয়োগে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় একটি নৌকা, তিনটি জাল ও এক বোতল বিষসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলাও হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ শাখরা বিওপির টহল দল পৃথক দুটিবিস্তারিত পড়ুন


