শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভিযান চালিয়ে নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। তবে, নিষিদ্ধকালীন সময়ে অবৈধভাবে আহরণকৃত এসব কাকড়ার মালিককে আটক করতে সক্ষম হয়নি তারা। শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের পালোকাটি এলাকা থেকে কাকড়াগুলো জব্দ করা হয়।

বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা কে.এম আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহীন সুন্দরবনের পালোকাটি এলাকায় তার নেতৃত্বে বনবভিাগের সদস্যরা অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। তবে, অভিযানের সময় বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা গহীন বলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। পরবর্তীতে কাকড়াগুলো বনবিভাগ কদমতল ষ্টেশনের আওতাধীন চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন বনবিভাগের সদস্য দিদারুল আলম, ইসমাঈল হোসেন, কাজী মিজানুর আলম, স্বপন মিয়া প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার
  • শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র
  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক