সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার


সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বাইনতলা এলাকা থেকে জলদস্যুদের ফেলে যাওয়া ৩টি দেশিয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।এরআগে শুক্রবার বিকেলে বাইনতলা এলাকায় জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে তাদের উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়। এ সময় দুষ্কৃতিকারীরা গহীন জঙ্গলে পালিয়ে যায়।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান,বনবিভাগের একটি বিশেষ টিম বিকাল ৩টার দিকে কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলরত ছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পায় টহল দল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে বিশেষ টিম ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে জলদস্যুরা গহীন বনের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন


