রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ৭-৯ এপ্রিল ২০২৬ তারিখ গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারী নারী ও পুরুষকে নিয়ে ৩দিন ব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপ্ত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪:০০ টায় ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ২০০ জন নারী ও পুরুষকে ৮টি ব্যাচে গাবুরা ইউনিয়নের ৪টি মৌজাতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: মনজুর হোসেন, শিক্ষক মিলন হোসেন, উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল প্রমূখ।

প্রধান শিক্ষক বলেন, গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন কৃষি বিষয়ে যে প্রশিক্ষণ দিচ্ছে এটি আমাদের কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ পেয়ে কৃষিতে অভিযোজন কৌশলগুলো চর্চা করে গাবুরাতে সবজি উৎপাদন বৃদ্ধি করতে হবে।

ইউপি সদস্য বলেন, “ফেইথ ইন এ্যাকশন এই প্রশিক্ষণে সঠিক কৃষক বাছাই করেছে। এজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বৃদ্ধি করবেন বলে আমি প্রত্যাশা করি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি ৮ বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন প্রশিক্ষণ অন্যকোন সংস্থা করাননি। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রধান অতিথি বলেন,“ ফেইথ ইন এ্যাকশন সঠিক মানুষ বাছাই করেছে। তারা কৃষি বিষয়ে যে ৩দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে তাতে গাবুরাতে কৃষিতে আরও সম্প্রসারণ ঘটবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি অভিযোজন চর্চা বাড়াতে সকলের কাছে অনুরোধ করছি।”

উল্লেখ্য, প্রক্ষিণপ্রাপ্ত ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে বীজ, জৈব সার অন্যান্য উপকরণ সহায়তা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব