বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে হরিণসহ শিকারী আটক: বনকর্মীকে মারপিট করে পলায়ন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাইনমারী খালে কাঠেরশর টহল ফাড়ীর বনপ্রহরীরা টহলরত অবস্থায় শিকারীদের বেধড়ক মারপিটের শিকার হয়েছে। এ ঘটনায় দুই বনকর্মী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনবিভাগ জানায়, সুন্দরবনের কাঠেরশর ফরেস্ট অফিসের কর্মরত বন প্রহরীরা নিয়মিত টহল পরিচালনার সময় হরিণ শিকারীরা নৌকায় হরিণ নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত ৭ জুন সোমবার দূপুর ১২টার দিকে তিন হরিণ শিকারীসহ একটি নৌকা আটক করে। এসময় ঐ হরিণ শিকারীরা কৌশলে বনপ্রহরীদের বেধড়ক মারপিট করে পালিয়ে যায়।

এ ঘটনায় বনপ্রহরী রাজ বাবর ইসলাম সজল ও আব্দুল আজিজ গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগ সুত্রে জানান যায় ঐ হরিণ শিকারীরা গাবুরার ৯ সোরা গ্রামের আমজাদ আলীর ছেলে আমিনুর, মৃত মোকছেদ গাজীর ছেলে ইউনুচ গাজী এবং আমজাদ গাজীর ছেলে আব্দুর রউফ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ
  • শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী
  • শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!
  • সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১
  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎