মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগীতা চাইলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর-দেবহাটা (২) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন, আমি কোন চাওয়া ও পাওয়ার জন্য এখানে আসিনাই। আমার যা কিছু আছে তা গরীব ও দুস্থদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি দলকানা না। সাতক্ষীরার প্রতিটা মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করে যাব। আপনারা যারা প্রশাসনের বিভিন্ন বিভাগ পরিচালনা করেন আপনাদের সহানুভূতি, সহযোগীতা চাই। তিনি মাদক নির্মূলে সকলের একান্তিক প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান বানান। এমপি মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত পরিবেশ এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সাতক্ষীরাকে একটি উন্নত ও সুন্দর জেলায় রূপান্তর করা সম্ভব। ২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে ও এসিল্যান্ড মো: বদরুদ্দোজার সঞ্চালনায় মতবিনিময় সভায় ওসি তদন্ত শফিকুল ইসলাম, কৃষি অফিসার মনির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকতা শরিফুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ চেয়ারম্যান বক্তব্য রাখেন। উম্নক্ত আলোচনায় অংশ নিয়ে জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন ও নিরাশনে কার্যকরী পদক্ষেপের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, হাবিবুর রহমান, মাওলানা আব্দুন সবুর, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, সাংবাদিক আবু সাইদ বিশ্বাস প্রমুখ। এসময় প্রশানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ খুব শান্তি প্রিয়। দীর্ঘ ১৭ মাস আমি এখানে কর্মরত আছি। মানুষের প্রাপ্তিটা আমাদের কাছে অনেক বেশি। তবে আমাদের সীমাবদ্ধতা আছে। এর পরও আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন চুরির মূলেই রয়েছে মাদক। আর মাদক বন্ধ হলে চুরি বন্ধ হবে। তাই মাদক বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাননীয় এমপি মহোদয়ের সহযোগীতা কামনা করেন তিনি।
সদর কৃষি অফিসার মনির হোসেন বলেন, সদরের জলাবদ্ধতা নিরাশন করতে পারলে অনাবাদি ৫০০০ হেক্টর জমি চাষাবাদের আওয়তায় আনা যাবে। উন্মূক্ত আলোচনায় অংশ নিয়ে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, শিক্ষকদের জাতীয় করন, প্রতিষ্ঠানের ভবন উন্নয়ন, শহরের ড্রেনজ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরাশন, ট্রেনলাইন সহ বিভিন্ন বিযয় নিরাশনে সংসদ সদস্যের সহযোগীতা কামনা করেন। টিসিবর পণ্য রাতের আধারে বিক্রি হচ্ছে অভিযোগ করেন সাংবাদিক আবু সাইদ বিশ্বাস। ভোমরা বন্দরের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রন, অফিসে ঘুষবাণিজ্য বন্ধ রোধে কাযর্করি পদক্ষেপ নিতে এমপি মহোদয়সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন মাওলানা হাবিবুর রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকতা শরিফুল ইসলাম সমাজ সেবা অফিসের একাডেমিক ভবন নির্মান, শিশুপার্কের সংস্কার, উপজেলা কমপ্লেক্স নির্মান, যানজট নিরাশন, হলুদ সাংবাদিকতা রোধসহ ফুটপথ দখল মুক্ত করতে সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেন। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠতি উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল প্রানবন্ত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার