সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেবা পেতে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে আপনাদের নির্বাচিত করেছে, তার প্রতিদান দিতে হবে। জনগনের সেবায় নিজেদের আত্মনিয়োগ করে সেবক হয়ে কাজ করার আহবান জানান উপজেলার নবনির্বাচিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের। সবাই যাতে দ্রুত সময়ে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। জন্ম নিবন্ধন, সার্টিফিকেটসহ কোনো সেবা নিয়ে হয়রানি করা যাবে না। সব সময় জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

শনিবার সখিপুরের চারভাগা পাইকবাড়ী আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে নড়িয়া উপজেলার নবনির্বাচিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছে। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করে চলছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো একে একে পূরণ করার জন্য কাজ করতে হবে। গ্রামের তৃণমূলের দোরগোড়ায় সেবা পৌছে দিতে হবে।

উপমন্ত্রী শামীম বলেন, ববঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ যখন সারা বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রশংসিত হচ্ছে। বিএনপি নামক দলটি তার ষড়যন্ত্রের নতুন ধারা শুরু করেছে। বর্তমান সময়ে যে লবিস্ট ষড়যন্ত্র হচ্ছে এটা অবশ্যই দেশবিরোধী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র জাতির পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র প্রধানমন্ত্রীর উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র। তাই সকলকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারন সম্পাদক অনল কুমার দে, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এনায়েতউল্যাহ মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ উপজেলার সকল ইউনিয়নের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ