বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনার দাম বাড়ার কারণ

বেড়েই চলছে সোনার দাম। সোমবার (২৭ জুলাই) তাৎক্ষণিক লেনদেনে দাম বাড়তে থাকে। রেকর্ড দামের চেয়ে মাত্র ৩ ডলার পিছিয়ে আছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা, করোনার দ্বিতীয় দফা ঢেউ ও ডলারের দাম কমে যাওয়ায় মানুষ স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ বলে মনে করছেন। ফলে, চাহিদা ব্যাপক বেড়েছে স্বর্ণের।

প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯শ ১৬ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯২০ ডলারে উঠেছিল। এখন সেই দাম থেকে মাত্র ৩ দশমিক ৩৯ ডলার পিছিয়ে আছে।

বাজার বিশ্লেষণের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে আরো বাড়বে সোনার দাম। প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে হবে ১ হাজার ৯১৩ দশমিক ৫০ ডলার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় আউন্স হিসাবে। এক আউন্স সোনা ২৮ দশমিক ৩৫ গ্রামের সমান।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া প্রণোদনা ব্যবস্থায় সোনা রাখা লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। সোমবার ডলারের দাম অন্য মুদ্রার বিপরীতে প্রায় শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। বেড়েছে রুপার দামও প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ দাম বেড়েছে। প্রতি আউন্সের দাম ২৩ দশমিক শূন্য ৪ ডলার
দাম বেড়েছে প্লাটিনামেরও প্রতি আউন্সের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৯২২ দশমিক ৫০ ডলার।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী