সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে হেঁটে ৪৫০ কিলোমিটার পথ পাড়ি!

লকডাউনে সকলেই যে বাড়িতে থাকাটা খুব উপভোগ করেছেন, তা কিন্তু নয়। প্রিয়জনদের সঙ্গে ঝগড়া, মন কষাকষিতে অনেকেই ব্যস্ত। সেরকমই একজন ইতালির এক তরুণ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৪৫০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেন। শেষ পর্যন্ত আটক হন পুলিশের হাতে।

কারণ ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধের জন্য রাতে কারফিউ জারি হয়েছে। সেই লকডাউন বিধি ভেঙে জরিমানাও গুনতে হল তাকে।

ইতালির পুলিশ ওই তরুণমের নাম প্রকাশ করেনি। জানা গেছে, ওই তরুণ উত্তর ইতালির কোমোর বাসিন্দা। কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাগের মাথায় বাড়ি থেকে বের হয়ে যান। হাঁটতে শুরু করেন। এভাবেই সাত দিন হেঁটে ফেলেন।

রাগের কারণে কিছুই হুঁশ ছিল না। পথে লোকে যা দিয়েছেন, তাই খেয়েই কাটিয়েছেন।
শেষে ক্লান্ত, অবসন্ন অবস্থায় রাগ পড়ে যায়। তরুণ জানতে পারেন, তিনি অ্যাড্রিয়াটিক উপকূলে ছোট্ট শহর ফানোতে রয়েছেন। গত সাতদিনে ৪৫০ কিলোমিটার হেঁটে ফেলেছেন।

যখন এসব বোঝেন, তখন মধ্যরাত। পুলিশ দেখতে পেয়ে তাকে আটক করে নিয়ে যায়।
তাকে জেরা করে সব জানতে পারে পুলিশ।

কোমোতে খোঁজ নিয়ে দেখা যায়, তার স্ত্রী সেখানে স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ লিখিয়েছেন। এরপর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তিনি ফানোতে এসে স্বামীকে নিয়ে যান। করোনা বিধি ভাঙার জন্য ৪০০ ইউরো জরিমানা হয়েছে তার।

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল