বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে তারকারা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা গেল চিত্রনায়িকা নিপুণ আক্তার, শাহনুর, চিত্রনায়ক সাইমন সাদিক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি- সোহানুর রহমান সোহান এবং চলচ্চিত্র প্রযোজক, প্রদর্শক- মোহাম্মদ হোসেনসহ সংসদ সদস্য ইলিয়াছ মোল্লাকে।

মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই মন্ত্রীর বাসায় যান ঢাকাই সিনেমার তারকারা। মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন চিত্রনায়িকা নিপুণ। এ বিষয়ে জানতে চিত্রনায়িকা নিপুণ আক্তারের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিপুণ ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘জাতির পিতার আদর্শের একান্ত অনুসারী -একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। একজন সাদামনের নির্মোহ মানুষ। একজন বীর মুক্তিযোদ্ধা। গতকাল এক সৌজন্য সাক্ষাতে দেখা হলো- কথা হলো।’

এর আগে ২৫ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনের ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল মন্ত্রীর সাথে একান্ত সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, সাইমন ও নিপুণ আক্তার।
সৌজন্যে: সময় নিউজ টিভি

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস