বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার আসছেন সাতক্ষীরায়, চলছে প্রস্তুতি

মীর খায়রুল আলম, (সাতক্ষীরা): স্বারাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি আগামী শনিবার সাতক্ষীরায় আসছেন। এ উপলক্ষে শেষ সময়ে চলছে ব্যাপক প্রস্তুতি। তাছাড়া সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সাতক্ষীরার বিভিন্ন প্রান্তে গেইট, ব্যানার ফেস্টুন স্থাপন কাজ চলমান রয়েছে।

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি শনিবার (২৩ সেপ্টেম্বর) ১২ টায় ১৫ মিনিটে ঢাকা তেজগাঁও থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছাবেন। সেখান থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে উপস্থিত হবেন এবং সাতক্ষীরা পুলিশ লাইনে দুপুর ১টা ৩০ মিনিটে নব নির্মিত ইনডোর প্লেগ্রাউন্ড উদ্বোধন করবেন।

পরে দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ লাইন সাতক্ষীরা হতে কালীগঞ্জের নলতার উদ্দেশ্যে হেলিকপ্টারের যাত্রা শুরু করে বিকাল ৩ টায় আসবেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বিকাল ৫টায় কালীগঞ্জ নলতা হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ও জনসভা সফল করতে নলতায় জনসভা উপলক্ষে মঞ্চসজ্জা, মাঠ প্রস্তুত, গেইট, তোরন নির্মাণসহ বিভিন্ন কাজে তদারকি করছেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র উপস্থিতিতে নলতা রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ মাঠে জনসভা স্থান ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

অন্যান্যদেরম মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ থানার অফিসার মামুন রহমান, দেবহাটা থানার অফিসার্স ইনচার্জ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ এর অধ্যক্ষ তোফায়েল আহমেদ প্রমূখ।

জানা গেছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান কামালের জনসভায় সভাপতিত্ব করবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্র কমিটির উপদেষ্টা, সাতক্ষীরার-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড মোস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

নলতা কলেজ মাঠে জনসভা সফল করতে সাতক্ষীরা, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা