বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতা বিরোধীদের সন্তানেরা সুকৌশলে আওয়ামী লীগ ও সাংবাদিকতায় প্রবেশ করেছে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে ‘সত্য প্রকাশে অবিচল’ এই স্লোগানে পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক সাতক্ষীরা সংবাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সাফল্যের প্রথম বছর পদার্পণ উপলক্ষে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের কোরাইশী ফুড পার্কের সেমিনার কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহ আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সাতক্ষীরা- ২আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংবাদপত্র একটি জনগুরুত্বপূর্ণ মাধ্যম। দালালী বা তাবেদারী না করে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করতে হবে। স্বাধীনতা বিরোধীদের সন্তানেরা সু-কৌশলে আওয়ামী লীগ ও সাংবাদিকতায় প্রবেশ করেছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি সারা বাংলাদেশে দয়ার উপরে ১১টি সিট পেয়েছে। সাতক্ষীরা সদরে জাতীয় পার্টিকে যে আসনটি দেওয়া হয়েছে সেটিও দয়া করে।

গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সাতক্ষীরা সদরের আসনটি জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে। তারা মহান জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করিনা। তাদের থেকেও বেশি আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। একমাত্র মায় বলতে পারে তার সন্তানের পিতা কে? ঠিক তেমনি গত ৭ জানুয়ারির নির্বাচনে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে সে নিজেই ভালো বলতে পারবেন তিনি কিভাবে বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরার গুটি কয়েক দালাল ও দুষ্টু মানুষেরা এলাকার উন্নয়ন চায়না বলেই আমাকে গভীর চক্রান্তের মাধ্যমে পরাজিত করেছে। তিনি আরো বলেন, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এই পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশ করে। সমাজের অবহেলিত মানুষের বিভিন্ন দিক নিয়ে তারা সংবাদ প্রকাশ করেছে।

এতে সাধারণ মানুষের মাঝে আস্থা অর্জন করতে পেরেছে অল্প সময়ের মধ্যে। নানান চড়াই-উতরাই পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করল সাতক্ষীরার অন্যতম পাঠকপ্রিয় দৈনিক সাতক্ষীরা সংবাদ। পাঠকের চাহিদা পূরণ করা ছাড়া একটি গণমাধ্যমের দীর্ঘযাত্রা সম্ভব নয়। মানুষের ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা। দেশকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রেখে দ্বিতীয় বছরে পা রাখল পাঠকের চাহিদা পূরণ করা ছাড়া একটি গণমাধ্যমের দীর্ঘযাত্রা সম্ভব নয়।

মানুষের ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা। দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা এক বছর পূর্তিতে এই প্রতিষ্ঠানের সব গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের সফলতা ও মঙ্গল কামনা করছি।”

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, যুব নেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি জিয়াউর বিন সেলিম যাদু।

তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. ইয়ারব হোসেন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ইঞ্জি: আবির হোসেন রনি, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি খন্দকার আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী মীর শাহিনুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, জেলা যুবলীগের সদস্য সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম।

দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মো. রবিউল ইসলাম, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ প্রমুখ। “বক্তারা পত্রিকাটির শুরু থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ ও জাতির উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকাটির সম্পাদক শাহ আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাঠকের চাহিদা পূরণ করা ছাড়া একটি গণমাধ্যমের দীর্ঘযাত্রা সম্ভব নয়। মানুষের ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা।”

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সবাইকে মিষ্টি মূখ করান। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক সাতক্ষীরা সংবাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পাদকসহ পত্রিকা সংশ্লিষ্টদেরকে ফুলের শুভেচ্ছা জানান।

এসময় রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা পরিবারের সদস্যসহ সকল পর্যায়ের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী