বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামী-সংসার নিয়ে লাইভে এসে যা বললেন ন্যানসি

জীবন ও সংসার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার একটি পোস্ট দেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি।

ওই পোস্টে তিনি ‘তৃতীয় সংসারে ভালো নেই’ এমন ইঙ্গিত দিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন। তার ওই পোস্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ওই স্ট্যাটাস নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এর ফাঁকে স্ট্যাটাসটি মুছে দিয়ে স্বামী মেহেদীকে নিয়ে হানিমুনে কক্সবাজারে গেলেন ন্যানসি।

আর সেখান থেকেই স্বামীসহ আসেন ফেসবুক লাইভে। ভক্তদের জানান, কেন স্ট্যাটাসটি মুছে দিলেন তিনি

শনিবার রাতের ওই লাইভে এসে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়’ গানটির কথা উল্লেখ করেন ন্যানসি।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘আসলে কেউ সুখী না। নারী জীবনের চড়াই-উতরাইয়ের বিষয়টি আমার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আমার স্বামীর সঙ্গে সুখী না, বিষয়টি তা ঠিক নয়।’

বিয়ের সাত মাস পরে কেন হানিমুনে গেলেন, তার কারণও জানান তিনি।

ন্যানসি জানান, বিয়ের পর নানা জটিলতার কারণে হানিমুনে যেতে পারেননি। তাই এখন সুযোগ পেয়েই ছুটে গেছেন সমুদ্রের কিনারে।

লাইভের আগের পোস্টে কক্সবাজারে চেকইন ও কাপল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’

যদিও আগের দিন স্ট্যাটাসে ন্যানসি লিখেছিলেন, ‘বিয়েটা না করলেই বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম।’

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস