রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে সঠিক পরিকল্পনার নির্দেশ

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে সিটি করপোরেশন, নগর পরিকল্পনাবিদ, এনজিও এবং উন্নয়ন সহযোগীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ স্লোগানে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ আজ থেকে শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, ‘স্যানিটেশন আন্দোলনের ফলে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নগরায়নের ফলে দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে না পারলে আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না’ বলেও জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, পয়োবর্জ্য থেকে শুরু করে সব ধরনের ময়লা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে। পরিবেশটা সকলের তাই বিপর্যয় কখনো হতে দেয়া যাবে না।

সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করার আহ্বান জানিয়ে মন্ত্রী পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম বলেন, পয়োবর্জ্যের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। তাই এ বর্জ্যেরও সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভাপতির বক্তব্যে বলেন, বর্তমানে দেশের ৯৯ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে। স্যানিটেশন ব্যবস্থায় পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ