শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্যামুয়েলসের বিদায়ে জড়িয়ে রইলো বাংলাদেশের নাম

পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই অভিজ্ঞ সেনানীর বিদায়ের সঙ্গে জড়িয়ে রইলো বাংলাদেশের নামটি। সর্বশেষ যে টাইগারদের বিপক্ষেই খেলতে দেখা গিয়েছিল তাকে, ২০১৮ সালের ডিসেম্বরে।

‘ক্রিকইনফো’কে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন, চলতি বছরের জুনেই অবসরের বিষয়টি বোর্ডকে অবহিত করেন স্যামুয়েলস। অবশেষে সেটা প্রকাশ্যে আসলো।

৩৯ বছর বয়সী স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি টেস্ট, ২০৭ ওয়ানডে আর ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৭ সেঞ্চুরিসহ করেছেন ১১ হাজারের বেশি রান। আছে বল হাতে ১৫২ উইকেটও।

তবে স্যামুয়েলসের ১৮ বছরের ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হওয়া। দুটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে ম্যাচসেরা হওয়ার অনন্য কীর্তি নেই আর কারও।

২০১২ বিশ্বকাপের ফাইনালে লাসিথ মালিঙ্গা, অজন্থা মেন্ডিসদের দুমড়ে মুচড়ে ৫৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন স্যামুয়েলস। বল হাতেও ৪ ওভারে মাত্র ১৫ রানে নেন ১ উইকেট।

এর চার বছর পর ২০১৬ বিশ্বকাপের ফাইনালেও স্যামুয়েলসের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৮৫ রানের ইনিংস। টানা চার ছক্কায় দলকে জেতানোয় কার্লোস ব্র্যাথওয়েট বীর বনে গেলেও স্যামুয়েলসের ওই ইনিংস না হলে হয়তো জয়ের স্বপ্নটাই দেখতে পারতো না ওয়েস্ট ইন্ডিজ।

খেলার বাইরে নানা বিতর্কেও জড়িয়ে ছিল স্যামুয়েলসের নাম। ২০১৪ সালে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় ভারত সফরের মাঝপথেই হুট করে ওয়েস্ট ইন্ডিজে ফিরে এসেছিলেন, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জেতার পর সংবাদ সম্মেলনে টেবিলের ওপর দুই পা তুলেও সমালোচনা কুড়িয়েছিলেন।

এছাড়া বিগ ব্যাশে শেন ওয়ার্নের দিকে ব্যাট ছুঁড়ে মারা, বেন স্টোকসের সঙ্গে ঝগড়া এবং আরও নানা বিতর্ক স্যামুয়েলসের খেলোয়াড়ি জীবনকে রেখেছিল অন্যরকম আলোচনায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা