শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে আনলেন যুবক, এরপর…

ট্রলি ব্যাগে ঢুকিয়ে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে আসেন ইঞ্জিনিয়ারিংয়ের এক শিক্ষার্থী। সবকিছু প্রায় ঠিকই ছিল। প্রেমিকাকে হোস্টেলে নিজের রুমে ঢুকাতেও প্রায় সফল হয়ে গিয়েছিলেন। তবে তীরে এসে তরী ডোবান তিনি।

ভারতের কর্ণাটকের মনিপালের ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে গত মঙ্গলবার রাতে (১ ফেব্রুয়ারি) ঘটেছে এই ঘটনা।

ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পরিকল্পনা মতো প্রেমিকাকে ট্রলি ব্যাগে ঢুকিয়ে হোস্টেলে নিয়ে আসেন এক শিক্ষার্থী। উদ্দেশ্য প্রেমিকাকে নিজের রুমে ঢুকানো। তবে বাধ সাধে হোস্টেলের কেয়ারটেকার।

কেয়ারটেকার ওই শিক্ষার্থীর কাছে কাছে জানতে চান, কেন এতো বড় ট্রলি নিয়ে এসেছেন তিনি? এতে ওই শিক্ষার্থী ইতস্তত করতে থাকেন।

ওই শিক্ষার্থী জানান, অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিল, সেগুলোই এসেছে। এমন উত্তরে কেয়ারটেকারের সন্দেহ আরও বেড়ে যায়। এছাড়া ওই শিক্ষার্থী কেয়ারটেকারকে বলেন, লাগেজের ভিতরে পাতলা জিনিষ আছে খুললে ভেঙে যেতে পারে।

তবে হোস্টেলের কেয়ারটেকার ছিলেন নাছোড়বান্দা। তিনি ওই ব্যাগ খুলেন। শেষপর্যন্ত যখন সুটকেস খোলা হয়, তার ভেতর থেকে বেরিয়ে আসে ওই তরুণের প্রেমিকা।

প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানান, স্যুটকেসের ভেতর গুটিয়ে বসেছিল ওই তরুণী। তিনিও ওই কলেজেরই শিক্ষার্থী ও একজন ডান্সার।

প্রতিবেদনে বলা হয়েছেন, ওই দুই শিক্ষার্থীকে তাদের হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়েছে। তা বাড়ি ফিরে গেছেন। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের