মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলাদা লেন না থাকায় বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে

হানিফ ফ্লাইওভারে ১০ বছরে নিহত ১ হাজার ১৪৬

গত ১০ বছরে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় ১ হাজার ১৪৬ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৬ হাজার ৩১২ জন। সবচেয়ে বেশি নিহত মোটরসাইকেল দুর্ঘটনায়।

এ তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী গবেষণাধর্মী সংগঠন সেভ দ্য রোড।

দেশের ২১টি জাতীয় পত্রিকা, ২২টি নিবন্ধিত নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক্স গণমাধ্যম থেকে এ তথ্য সংগ্রহ করে সংগঠনটি।

২০১৩ সালে হানিফ ফ্লাইওভার উদ্বোধনের পর থেকে ২০২৩-এর ১০ অক্টোবর পর্যন্ত এই পরিসংখ্যান দেওয়া হয়।

সেভ দ্য রোড জানায়, ২০১৩ সালের ১১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছোট-বড় ১৮৮টি দুর্ঘটনা হয় হানিফ ফ্লাইওভারে। এরমধ্যে ১৫৮ জন আহত এবং নিহত হন ৩০ জন।
পরের বছর ২০১৪ সালে ৭৩২টি দুর্ঘটনা হয়। যাতে ৫৫৩ জন আহত এবং ১৫৫ জন নিহত হন।
এছাড়া ২০১৫ সালে ৭৫৯টি দুর্ঘটনায় ৫৬৮ জন আহত এবং নিহত হন ১২৩ জন।
২০১৬ সালে ৮৬৯টি ছোট-বড় দুর্ঘটনায় ৬৬৪ জন আহত এবং নিহত হন ১৫৮ জন।
২০১৭ সালে ৮৫৪টি দুর্ঘটনায় ৭০৭ জন আহত এবং নিহত হন ১১৮ জন।
২০১৮ সালে ৮৩৬টি দুর্ঘটনায় ৬০৯ আহত এবং নিহত হন ১৬৪ জন।
২০১৯ সালে ৮৪৪টি দুর্ঘটনায় ৬৭৯ জন আহত এবং নিহত হন ১১৬ জন।
২০২০ সালে ৬৮৬টি ছোট-বড় দুর্ঘটনায় ৫১৯ আহত এবং নিহত হন ৬৭ জন।
২০২১ সালে ৮২৪টি ছোট-বড় দুর্ঘটনায় ৬৬০ আহত এবং নিহত হন ৮৩ জন।
২০২২ সালে ৭৬৫টি দুর্ঘটনায় ৬২৭ আহত এবং নিহত হন ৭৩ জন।
সবশেষ ২০২৩ সালের ১০ অক্টোবর পর্যন্ত ৬৭৬টি দুর্ঘটনায় ৫৭২ জন আহত এবং নিহত হন ৫৯ জন।

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা জানান, পৃথক মোটরসাইকেল লেন না থাকা, যথাযথ তদারকি না করা, নিয়ম না মেনে দ্রুত গতিতে যানবাহন চালানো ও স্লিপারগুলো দুর্ঘটনামুক্ত করার জন্য উপযোগী না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে।

সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, নির্মম হলেও সত্য যে, কেবল বাইক লেন না থাকা ও অসতর্কতার কারণে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনাগুলোর মধ্যে ৭০ শতাংশই মোটরসাইকেলের।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীরবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী