বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিজবুল্লাহ প্রধানকে ‘হত্যা’, মুখ খুললেন খামেনি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে- ইসরায়েলের এমন দাবির পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তবে তিনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ নিহত হয়েছেন কিনা- তা নিয়ে কিছু বলেননি।

খবর বিবিসির।

বিবৃতিতে খামেনি লেবাননের অসহায় মানুষদের হত্যার নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করেছেন। তিনি বলেছেন, এটি ইসরায়েলের নেতাদের অদূরদর্শীতা এবং বোকামি নীতি প্রমাণ করেছে।

খামেনি আরও বলেন, ইসরায়েলি ক্রিমিনালদের অবশ্যই জানতে হবে যে লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি করার ক্ষেত্রে তারা অনেক ছোট।

এই অঞ্চলের সকল প্রতিরোধ শক্তি হিজবুল্লাহকে সমর্থন করে এবং পাশে আছে বলে জানান তিনি। সেইসঙ্গে খামেনি সকল মুসলিমকে লেবাবনের জনগণ ও হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এর আগে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে দেশের ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেই জায়গায় উন্নত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুইজন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এসব জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী