সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে যেসব সুবিধা পাবেন

গত বছর থেকেই একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার আরও একটি ফিচার যুক্ত হচ্ছে। ডব্লিউএবিটাইনফো-র রিপোর্ট থেকে জানা যাচ্ছে, লগ আউট অপশন আনছে এই সংস্থা পাশাপাশি অ্যাকাউন্ট ডিলিটের অপশন বাতিল হতে চলেছে।

আপাতত আইওএস-এর জন্য এই ফিচার আনতে চলেছে সংস্থা। হোয়াটসঅ্যাপ-এর বেটা ভার্সন, WhatsApp for iOS 2.21.30.16-তে এই নতুন ফিচার ও তার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। একের অধিক জিভাইজে এই অ্যাপ ব্যবহার করতে চাইলে লগ আউট অপশনের সাহায্য নেওয়া যেতে পারে।

ডব্লিউএবিটাইনফো-র রিপোর্ট বলছে, একটি ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি, যাতে দেখা যাচ্ছে ডিলিট অ্যাকাউন্টের বদলে লগ আউট অপশন দেয়া হয়েছে।

অর্থাৎ অ্যাকাউন্ট ডিলিট অপশন যেখানে পাওয়া যেত, সেখানেই এই লগ আউট অপশন দেয়া হয়েছে। iOS-এ WhatsApp -এর 2.21.30.16 ভার্সনে এই ফিচারটি পাওয়া যাবে। এর ফলে চারটি আলাদা আলাদা ডিভাইজে এই অ্যাপ চালানো যাবে। আর এই নতুন ফিচারটির জন্য অর্থাৎ লগ আউটের জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না।

কিছু দিন আগেই হোয়াটসঅ্যাপ সিকিওরিটি আপডেট করেছে। তারপরেই এই ফিচার এনেছে তারা। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আরও একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াট্যঅ্যাপ ওয়েব ব্যবহার করতে গেলে একটি বেশি ধাপ পেরোতে হচ্ছে ব্যবহারকারীদের। এক্ষেত্রে ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্টের সহযোগিতা নেয়া হয়েছে। হোয়াট্যঅ্যাপ ওয়েব খুলতে গেলে একটি উইন্ডো আসছে, তাতে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করতে হচ্ছে এবং পরে QR কোড স্ক্যানের অপশন পাওয়া যাচ্ছে।

এর আগে ভিডিও মিউট করার অপশন চালু করেছে এই সংস্থা। কাউকে ভিডিও পাঠানোর আগে তা মিউট করা যাবে বলে জানা গিয়েছে।

অ্যান্ড্রয়েড বেটা v2.21.3.13 ভার্সনে এই অ্যাপের টেস্টিং চলছে বলে জানিয়েছে সংস্থা। এক্ষেত্রে কাউকে ভিডিও পাঠানোর আগে একটি ভলিউম অপশন পাওয়া যাবে। যাতে মিউট করার অপশন থাকবে। এই ভলিউম অপশনটি আবার পাওয়া যাবে ভিডিও এডিট সেকশনেও। সেখান থেকেই মিউট করা যাবে অডিও।

এছাড়াও সম্প্রতি কার্ট অপশন এনেছে এই সংস্থা। হোয়াটঅ্যাপটি খোলার আগেও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ব্যবস্থা রয়েছে। যাতে যে কেউ হাতে ফোন পেলেই হোয়াটসঅ্যাপ না খুলতে পারে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?