বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৬০০ কিলোমিটার পথ হেঁটে বিশ্বকাপ দেখতে কাতারে সৌদি সমর্থক

হাইকিং (উদ্দেশ্যমূলক ভ্রমণ) সালমির শখ। তবে বিশ্বকাপ সামনে রেখে প্রায় দুই মাস ধরে হাঁটার কাজটি শুধুই শখের বসে করেননি সালমি। এর মধ্য দিতে চেয়েছিলেন একটি বার্তাও দিতে। ফুটবলের প্রতি ভালোবাসার এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে! ফুটবলকে ভালোবেসেই সৌদি আরবের এক সমর্থক ৫৫ দিন হেঁটে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।

আর দূরত্ব হিসাব করলে এই পথ ছিল ১ হাজার ৬০০ কিলোমিটারের ফুটবলের প্রতি ভালোবাসা, দলকে সমর্থন এবং আরব দুনিয়ায় ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতেই মূলত দোহায় আসার এমন কঠিন পথ বেছে নিয়েছেন আবদুল্লাহ আর সালমি।

সালমির আশা, তাঁর এমন পরিশ্রম দলকে নিজেদের সেরাটা দিতে অনুপ্রাণিত করবে। আজ বিকেল চারটায় নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্ট ফেবারিট আর্জেন্টিনার মুখোমুখি হবে সৌদি আরব।

সালমি বলেন, ‘আমি সব সময় বিশ্বকাপে উপস্থিত থাকতে চেয়েছি। যেখানে প্রথমবারের মতো আরব দেশে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। ভাতৃত্ব প্রদর্শনে আমি আরব উপদ্বীপ হেঁটে আয়োজনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। পাশাপাশি দুটি প্রতিবেশী দেশের মাঝে ঐক্যকেও তুলে ধরতে চেয়েছিলাম।’

এভাবে কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়ার মধ্যে দিয়ে ভালোবাসা ও আবেগকেও ছড়িয়ে দিতে চেয়েছেন সালমি, ‘হাইকিং আমাকে স্বাধীনতার অনুভূতি দেয়। আমি চেয়েছিলাম এই আবেগ এবং ভালোবাসা লাখো সমর্থকদের মধ্যে ভাগাভাগি করতে, যাঁরা এই অঞ্চলে বিশ্বকাপের আয়োজন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।’

সালমির আশা, তাঁর এই হাঁটার গল্প সৌদি আরবের ফুটবল দলকেও অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, ‘আমি আশা করি, আমাদের দল আমার এভাবে হেঁটে আসা সম্পর্কে ইতিমধ্যে জেনেছে এবং টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে তারা অনুপ্রাণিত হয়েছে। আমি সবাইকে দেখাতে চেয়েছিলাম কোনো কিছুই অসম্ভব নয়। কঠিন পরিশ্রম এবং একাগ্রতায় যেকোনো কিছু করা সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়