শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ টাকায় সিঙ্গারা! গরিবের কথা ভেবে আমৃত্যু বিক্রি করতে চান ছলেমান চাচা

কুষ্টিয়ার পোড়াদহে মাত্র ১ টাকায় পাওয়া যাচ্ছে সিঙ্গারা। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির ভেতরে ১ টাকার সিঙ্গারা নাস্তার চাহিদা মেটাচ্ছে মহল্লার শিশু ও সকল বয়সের মানুষের।

১ টাকার সিঙ্গারা বিক্রেতা মানুষটার নাম ছলেমান হোসেন, যিনি জীবনের ৭০টি বছর অতিবাহিত করে এখন আমৃত্যু ১ টাকায় সিঙ্গারা বিক্রি করে যেতে চান।

এলাকার লোকেরা তাকে চেনে ছলেমান চাচা নামেই। চিনবেনই না কেন, তিনি ৩০ বছর ধরে ১ টাকায় সিঙ্গারা বিক্রি করছেন। মুচমুচে সিঙ্গারা একটি কাঁচঘেরা বাক্সে ভরে তা ফেরি করেন ছলেমান। ছলেমানের সিঙ্গারার ভক্তরাও তার কাছ থেকে বছরের পর বছর ধরে ১ টাকায় সিঙ্গারা কিনতে পেরে খুশি।

তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে ছলেমানের সংসার। দুই ছেলে আলাদা সংসারে থাকেন। স্ত্রী ও মেয়ের সাথে থাকেন তিনি। ১৯৭২ সাল থেকে তার সিঙ্গারার ব্যবসা শুরু।
বাড়ি কুষ্টিয়া হলেও তিনি চুয়াডাঙ্গার বিভিন্ন ট্রেনে ফেরি করে সিঙ্গারা বিক্রি করেন।

সিঙ্গারা বিক্রেতা হলেও তার জীবন দর্শনের অনেকটা বোঝা যায় তার কথায়।
তিনি বলেন, ‘গরিব ছোট ছোট শিশুদের কথা ভেবে দাম এক টাকাই রাখছি। যত দিন সিঙ্গারা বিক্রি করব, দাম এক টাকাই রাখব।’

জানালেন- ‘বর্তমানে প্রতিদিন ৮০০টি সিঙ্গারা তৈরি করেন তিনি। যা দুপুরের মধ্যেই বিক্রি হয়ে যায়। বিক্রি শেষে যা লাভ হয়, তাতেই চলে যায় সংসার। উচ্চাভিলাষ না থাকায় সংসারে নেই তেমন টানাপোড়েন।’

সকাল ১০টার পর থেকে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পাড়া-মহল্লার শিশু ও নারীরা ছলেমানের সুস্বাদু সিঙ্গারার অপেক্ষায় থাকেন।

নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়লেও তার সিঙ্গারার কেন দাম বাড়েনি, এমন প্রশ্নের জবাবে বৃদ্ধ ছলেমান চাচা বলেন, যাদের পাঁচ টাকা দামের সিঙ্গারা কেনার সামর্থ্য নেই, কিন্তু খেতে মন চায়, তাদের জন্যই দাম বাড়াইনি।’

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে