বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

২১শে আগস্ট শহীদদের স্মরণে কেশবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, উপজেলা আওয়ামী লীগনেতা মহব্বত হোসেন, তুহিন পাড়, জাহাঙ্গীর হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক লিটন হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ।

২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন গানম্যান শফিকুল ইসলাম টুকু।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

যশোরের কেশবপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ শোক সভা শুক্রবার সন্ধ্যায় বাজিদপুর পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও জাতীয় শ্রমিক লীগনেতা মুনছুর আলী।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক